“আরিফাবাদ” শুধু একটি আবাসিক এলাকার নাম নয়; এটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনে আবদ্ধ একটি পরিবারের প্রতিচ্ছবি। ১৯৯০ সালে যাত্রা শুরুর পর থেকে কিছু উদ্যমী, দূরদর্শী ও আত্মত্যাগী সুহৃদ ব্যক্তির অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছে আরিফাবাদ আবাসিক মালিক কল্যাণ সমিতি।